উল্লেখযোগ্য মন্তব্য (যদি থাকে) ইত্যাদি বিবরণ:
জেলা-কুমিলা, উপজেলা- কুমিল্লা সদর দক্ষিণ, পরগণা- মেহারফুল এলাকাধীন কুমিল্লা সিটি কর্পোরেশন এর অন্তর্গত, সাবেক ২৯১ নং ও হাল বি,এস ১৪৫ নং জে.এল ভুক্ত মৌজা কাজিপাড়া স্থিত অপরাপর ভূমিসহ নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে আমি অত্র দলিল দাতার দাদা সফর আলী পৈত্রিক ওয়ারিশসূত্রে ও নির্ভুঢ় রায়তীস্বত্বে দ্বাদশ বৎসরের বহু উর্দ্ধকাল ব্যাপী মালিক দখলকার হইয়া ও থাকিয়া তদানিন্তন রীভিশনাল জরিপে তাহার নিজ নামসহ যৌথভাবে আর,এস/এস,এ ৬৬নং খতিয়ান সৃজন করাইয়া তাহার অপরাপর শরীকানগনের সহিত পারিবারিক ঘরোয়া আপোষ ভাগবন্টনে চিহ্নিত দখলমতে তাহার নিজাংশের প্রান্তীয় ভূমিতে রীতিমত ভোগ দখল করাবস্থায় পরলোকগমন করিলে তত্ত্বীয় ত্যাজ্জাবিত্তে তাহার ঔরষজাত পুত্র আহাম্মদ হোসেন পৈত্রিক ওয়ারিশসূত্রে মালিক দখলকার হইয়া ও থাকিয়া রীতিমত ভোগ দখল করাবস্থায় বিগত ২৫/১১/১৯৯৭ইং তারিখে কুমিল্লা সদর ৩য় জয়েন্ট সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ৫৩০৪নং দানপত্র দলিলমূলে তাহার সহোদর ভ্রাতা মোঃ আমির হোসেন ও মোহাম্মদ হোসেন'কে দখলার্পনে দান করিলে তৎপর মোঃ আমির হোসেন ও মোহাম্মদ হোসেন দানপ্রাপ্তে ও উক্ত সফর আলীর ত্যাজ্জ্যবিত্তে পৈত্রিক ওয়ারিশসূত্রে মালিক দখকার হইয়া ও থাকিয়া হাল বাংলাদেশ জরিপে তাহাদের নামে বি,এস বুজারত ১৮২নং তৎপর চূড়ান্ত ১১০নং খতিয়ান সৃজন করাইয়া রীতিমত ভোগ দখল করাবস্থায় তাহাদের অপরাপর শরীকানগনের সহিত পারিবারিক ঘরোয়া আপোষ ভাগবন্টনে চিহ্নিত দখলমতে তাহাদের নিজাংশের প্রান্তীয় ভূমিতে ভোগ দখল করাবস্থায় বিগত ২৯/০৪/২০১০ইং তারিখে কুমিল্লা সদর দক্ষিণ সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ৫৬০২নং দানপত্র দলিলমূলে আমি অত্র দলিল দাতা ও আমার অপর ভগ্নি হোসনে আরা ইয়াসমিন-কে ভাতিজা ও ভাতিজী হিসাবে দখলার্পনে দান করিয়া দিয়া চিরতরে নিঃস্বত্ববান ও দখল বর্জিত হন।
তৎপর আমি অত্র দলিল দাতা ও আমার সহোদর ভগ্নি হোসনে আরা ইয়াসমিনসহ ঐ উল্লেখিত ৫৬০২নং দানপত্র দলিলমূলে দানপ্রাপ্তে মালিক দখলকার হইয়া ও থাকিয়া মালিক সেরেস্তায় বিগত ২০১৭-১৮ইং সনের ৪৭৪৯নং নামজারী/জমাখারিজ মোকদ্দমামতে আমি অত্র দলিল দাতার নামসহ যৌথভাবে খারিজী ৫৪৪নং খতিয়ান সৃজন করাইয়া আমার ঐ ভগ্নির সহিত পারিবারিক ঘরোয়া আপোষ ভাগ বন্টনে চিহ্নিত দখলমতে আমার নিজাংশের প্রান্তীয় ভূমি আন্দরে নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে নিয়মিত খাজনাদি আদায়ে অন্যের স্বত্ব অস্বীকারে নিজ স্বত্ব প্রচারে সর্ব সাধারনের অবগতিতে আমি অত্র দলিল দাতা একক মালিক দখলকার বিদ্যমান হই ও আছি।