খ্রিষ্টাব্দ তারিখে ঐ অফিসে রেজিস্ট্রিকৃত ১নং বহি ১৭নং বালামের ২৩৯ পৃষ্ঠা হইতে ২৪৪ পৃষ্ঠায় বর্ণিত ১৪৮৩নং পরস্পর এওয়াজনামা দলিলমূলে মোসাম্মৎ জয়নব বিবি, স্বামী মরহুম আলী আহম্মদ, সাকিন দিশাবন্দ এর নিকট হইতে এওয়াজ ও দখলপ্রাপ্তে একক মালিক দখলকার হয় ও থাকেন।
তদাবস্থায় উক্ত আলী আকবর নিম্ন তফছিল বর্ণিত ভূমিসহ অপরাপর ভূমিতে ঐ ৪৬৭২নং সাবকবলা ও ১৪৮৩নং এওয়াজনামা দলিলমূলে মালিক দখলকার থাকাবস্থায় বাংলাদেশ জরিপ আগত হইলে তৎপ্রমাণে চূড়ান্ত ৮৪নং খতিয়ানে তাহার নাম শুদ্ধরূপে রেকর্ডভূক্ত করত। রীতিমত ভোগ দখলকার থাকিয়া বিগত ১৩ নভেম্বর, ২০০৩ খ্রিষ্টাব্দ তারিখে ঐ অফিসে রেজিস্ট্রিকৃত ১নং বহি ৮০নং বালামের ৯৫ পৃষ্ঠা হইতে ৯৯ পৃষ্ঠায় বর্ণিত ৬২১৭নং সাবকবলা দলিলমূলে আমি দলিল দাতা ও আমার অপর এক ভ্রাতা মো. আবদুর রহমান এবং আমার পিতা মো. আবদুল খালেক এর নিকট দখলার্পণে সাফ বিক্রয় করত: তথা হইতে তিনি এককালীন চিরতরে নিঃস্বত্ববান ও দখল বর্জিত হন।
অতঃপর আমি দলিল দাতা আমার ঐ শরীকান ভ্রাতা ও পিতা উক্ত যথাক্রমে মো. আবদুর রহমান ও মো. আবদুল খালেক এর সহিত পারিবারিক আপোষ মিমাংসামতে ও চিহ্নিতভাবে আমার নিজাংশের ছাহামে নিম্ন তফছিল বর্ণিত ভূমিসহ অপরাপর ভূমিতে বন্টন ও দখলপ্রান্তে একক মালিক দখলকার থাকিয়া মালিক সেরেস্তায় ২০২১-২০২২ খ্রিষ্টাব্দের ৭৩ (IX-1)নং নামজারী/জমাখারিজ মোকদ্দমামতে আমার নামে (৭৪৯নং জোতভুক্ত) খারিজী ৭৪৯নং খতিয়ান সৃজন করত। তদানুকূলে হাল সন, পর্যন্ত ভূমি উন্নয়ন কর ইত্যাদি পরিশোধক্রমে অন্যের বিরুদ্ধ দখল জনিত স্বত্বে অন্যের স্বত্ব অস্বীকারে নিজ স্বত্ব প্রচারে সর্বসাধারণের অবগতিতে নিঃস্কন্টক ও নিরবচ্ছিন্নভাবে সম্পূর্ণরূপে একক মালিক দখলকার বিদ্যমান হই ও আছি।
যেহেতু আমার অত্যাবশ্যকীয় কাজের ব্যয় সমাধা করার জন্য নগদ টাকার