জিলা কুমিল্লা উপজেলা সদর দক্ষিণ পং-মেহেরকুল, এলাকাধীনে কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভার অন্তর্গত সাবেক-২৯৭নং হাল ২৩৭নং মৌজে লক্ষীনগর দিশাবন্দ মধ্যে নিম্নতপছিল বর্নিত ভূমিতে আমি অত্র দলিল দাতার পিতা মোঃ অহিদুর রহমান তিনি তাহার পিতার ওয়ারিশ সূত্রে তপছিলোক্ত ভূমিতে মালিক ও দখলকার থাকিয়া বিগত ১৮/১১/১৯৮০ইং তারিখে কুমিল্লা সদর জয়েন্ট সাবরেজিষ্ট্রারী অফিসে ১নং বহির ১৬৬ বালামের ১৬২ পৃষ্ঠা হইতে ১৬৪ পৃষ্ঠায় লিপিকৃত ১৩৫৭২নং রেজিস্ট্রিকৃত দানপত্র দলিল মূলে আমার পিতা মোঃ অহিদুর রহমানের নিকট হইতে দান প্রাপ্ত হইয়া একক ভাবে মালিক ও খাস দখলকার হইয়া ও থাকিয়া দখল মোতাবেক আমার নিজ নামে হাল বাংলাদেশ সে। মে: জরিপে বুজারত ৭১৭নং খতিয়ান প্রস্তুত ও প্রচারিত করিয়া তপছিলোক্ত ভূমিতে মালিক ও দখলকার থাকাবস্থায় ২০০৫-০৬ইং সনে ২০১৩নং জমা খারিজা মোকদ্দমা করিয়া আমার নিজ নামে ৭৫৮নং বাদ খারিজ খতিয়ান সৃজন ও প্রস্তুত করিয়া তপছিলোক্ত ভূমিতে একক মালিক ও খাস দখলকার বিদ্যমান আছি ও বটি।
Posts