জেলা কুমিল্লা, বানা/উপজেলা চৌদ্দগ্রাম ও সহকারী কমিশনার (ভূমি) চৌদ্দগ্রাম তদাধীনে ইউনিয়ন ভূমি অফিস উত্তর পদুয়া অধীন মৌজাঃ শ্রীপুর মধ্যে আর এস ১৪২নং খতিয়ান ভুক্ত রায়তী স্বত্যের মোয়াজে ৫একর ২৮. শতক জমিনের বার্ষিক মং ৩২টাকা ১০ আনা জমার ভূমি আন্দরে আমি অত্র দলিল দাত্রীর মাতামহ (নানা) আলীম উদ্দিন সাহেব বিগত ১৯৬০-৬২ইং সনের পূর্বকাল হইতে মালিক থাকিয়া আর এস খতিয়ানে যৌথভাবে তাহার নিজনাম রেকর্ড ভুক্ত করিয়া মালিক দখলকার থাকিয়া ও অপরাপর জোত জমার ভূমিতে মালিক থাকিয়া মৃত্যু বরণ করিলে তৎত্যাজ্য সম্পত্তিতে তাহার কন্যা অথ্যাৎ আমি অত্র দলিল দাত্রীর মাতা আফিয়া খাতুন তৎ পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক হইয়া ভোগ দখলে বিদ্যমান থাকিয়া বর্তমান বাংলাদেশ সেটেলমেন্ট জরিপ খতিয়ানে যৌথভাবে তাহার নিজনাম রেকর্ড ভুক্ত করিয়া ও পারিবারিক আপোষ চিহ্নিত ভাগ বন্টন মতে তাহার নিজাংশের ভূমিতে মালিক দখলকারীনি ও স্বত্ববান নিযুক্ত থাকিয়া বিগত ২৬-০৮-২০০৮ইং তারিখে চৌদ্দগ্রাম অফিসে রেজিস্ট্রীকৃত ৫৬৭৫নং হেবা ঘোষণা দলিল দ্বারায় নিম্ন তপছিলে বর্ণিত দাগ চৌহদ্দীস্থিত মোয়াজে ১৪ শতক ভূমি আমি অত্র দলিল দাত্রীকে হেবা ঘোষণা করিয়া দখল অর্পণ করিলে আমি দাত্রী উক্ত হেবা ঘোষণা দলিল মুলে মাতা হইতে প্রাপ্ত হইয়া মালিক থাকিয়া ২৫৯৩/২০১১-১২ইং নং নামজারী ও জমা খারিজ মোকদ্দমার রায় মোতাবেক খারিজী ৪১৮নং খতিয়ানে একক ভাবে আমার নিজনাম রেকর্ড ভুক্ত করিয়া মালিক দখলকারীনি স্বত্ত্ববান নিযুক্ত আছি ও বটি। এইক্ষণ আমি দলিল দাত্রীর উক্ত মালিকীয় দখলীয় ভূমি হইতে নিম্ন তপছিলে বর্ণিত দাগ চৌহদ্দীস্থিত মোয়াজে ১৩.২০ শতাংশ ভূমি সাফ বিক্রয় করার প্রস্তাব করিলে আপনি অত্র দলিল গ্রহীতা তাহা নগদ টাকা দ্বারায় খরিদ করিতে প্রার্থী হওয়ায় উভয় পক্ষের আলোচনা ক্রমে বাজার মুল্য যাচাই বাছাই করিয়া উচিত মুল্য মং ১,০০,০০০/- টাকা নির্ধারণ করিয়া মুল্যের সম্যক টাকা অদ্য নিম্ন স্বাক্ষীগণের মোকাবেলায় আপনার নিকট হইতে আমার নিজ হস্তে নগদ বুঝিয়া পাইয়া উক্ত বর্ণিত ১৩.২০ শতাংশ ভূমি আপনি গ্রহীতার অনুকুলে নির্দায় নিষকন্টক অবস্থায় সাফ বিক্রয় করিয়া বিক্রিত ভূমির দর্পণ চিরদিনের জন্য আপনাকে দখলে বুঝাইয়া দিয়া আমি দাত্রী উক্ত ভূমি হইতে চিরতরে দখল চ্যুত ও নিঃস্বত্ত্বান হইলাম। অদ্য হইতে আপনি/দলিল গ্রহীতা আমি দাত্রীর বিক্রিত এবং আপনি দলিল গ্রহীতার খরিদকৃত
Posts