পৌরসভা অন্তর্গত, সাবেক ২৮৬ ২৮৬ নং হাল ৬৩নং মৌজা কালিকাপুর মধ্যে আলী মাহাম্মদ (পিতা নিদা গাজী) নামীয় চাকলা রোশনাবাদ জরিপী ৩ নং খতিয়ানভূক্ত মোঃ ১.৮৭ (এক একর সাতাশি শতক) ভূমির বার্ষিক মং ১১। (এগার টাকা ছয় আনা) রায়তি জমান্দরে নিম্ন তপছিলের বর্নিত ভূমিতে ও-অপরাপর ভূমিতে জনৈক বক্স আলীর পুত্র মনোহর আলী ক্রম ওয়ারিশী সূত্রে পিতৃত্যাজ্য ভূমিতে অন্যান্য ত্যাজ্যভোগী শরিকানদের সাথে মালিক দখলকার বহাল ও বলবৎ অবস্থায় বিগত এস, এ জরিপামলে অন্যান্যদের সাথে তাহার নামে আর, এস ৪১নং খতিয়ান শুদ্ধরূপে প্রস্তুত ও প্রচারিত হয়। তদাবস্থায় তিনি শরিকানদের সাথে পারিবারিক ঘরোয়া আপোয বণ্টনে চিহ্নিত রূপে প্রাপ্ত নিজাংশের ভূমিতে ভোগ দখলে নিয়ত থাকাবস্থায়, একমাত্র স্ত্রী তাহেরা খাতুন ও পুত্রগন যথাক্রমে আবু তাহের, আবু জাহের, মোঃ আবু মুছা, মোঃ ইছাহাক ও তাজুল ইসলামকে ওয়ারিশ বিদ্যমানে মৃত্যুবরন করায়, তদ্বীয় ত্যাজ্য সম্পত্তিতে স্বামীর ওয়ারিশী সূত্রে তাহেরা খাতুন এবং পৈত্রিক ওয়ারিশী সূত্রে আবু তাহের, আবু জাহের, মোঃ আবু মুছা, মোঃ ইছাহাক ও তাজুল ইসলাম মালিক দখলকার অবধারিত হয়। অত্রাবস্থায় আমি ২নং দলিল দাত্রী মোসাম্মৎ সেলিনা আক্তার, উক্ত তাহেরা খাতুন ও আবু তাহের, আবু জাহের, মোঃ আবু মুছা, মোঃ ইছাহাক ও তাজুল ইসলাম এর নিম্ন তপছিলে বর্নিত মোঃ ০৮৭৫ একর সম্পত্তি বিগত সন ১৩৮৫ বাংলার ২৪শে জ্যৈাষ্ঠ ঐক্যে ০৯/০৬/১৯৭৮ইং তারিখে সম্পাদিত ও কুমিল্লা সদর সাব-রেজিষ্ট্রী অফিসে ১২/০৬/১৯৭৮ইং তারিখে রেজিষ্ট্রীকৃত ১নং বহির ৮৭নং বালামে ১৩৩ পৃষ্ঠা হইতে ১৩৬ পৃষ্ঠা পর্যন্ত লিপিকৃত ৬০০৮নং সাফকবালা দলিলমূলে সর্বজন অবগতিতে খরিদ করিয়া খরিদা রায়তি স্বত্বে একক মালিক দখলকারিনী বিদ্যমানে, মালিকান সরকারের সেরেস্তায় জমা খারিজ মোকদ্দমা নং ৩০৭/১৯৭৯-৮০ইং মাধ্যমে আমার নিজ নামে জমা বিভাজন করতঃ খারিজা ১০৭নং খতিয়ান সৃজন পর আমার খরিদা সম্পত্তি হইতে মোঃ ০৩৭৫ একর সম্পত্তি আমার স্বামী তথা অত্র ১নং দলিল দাতা মৌলবী শেখ জসিম উদ্দিন আহমেদকে বিগত সন ১৩৯২ বাংলার ২৬শে ফাল্গুন ঐক্যে ১০/০৩/১৯৮৬ইং তারিখে সম্পাদিত ও কুমিল্লা সদর সাব-রেজিষ্ট্রী অফিসে উক্ত একই তারিখে রেজিষ্ট্রীকৃত ২৭৩৫নং দানপত্র দলিলমূলে ভূমির দখল অর্পনে দান করিয়া দেওয়ায় প্রাকবর্নিত মতে আমি ১নং দলিল দাতা দানসূত্রে প্রাপ্ত ভূমিতে
1