জেলা কুমিল্লা, উপজেলা সদর দক্ষিণ, সাব-রেজিস্ট্রার মোকাম সদর দক্ষিণ, পরগনা মেহারকুল এলাকাধীন কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভার অন্তর্গত মৌজা শ্রীবল্লভপুরস্থিত অপরাপর ভূমিসহ নিম্ন তফসিল বর্ণিত ভূমিতে এবং অন্যান্য মৌজা হায়ের ভূমিতে আমি অত্র দলিল দাতার পিতা অধুনামৃত আলী আশ্রাফ তদীয় পূর্ববর্তী ক্রমওয়ারিশসূত্রে ও নিবিড় রায়তিস্বত্বে অন্যের স্বত্ব অস্বীকারে নিজ স্বত্ব প্রচারে দ্বাদশ বর্ষের উর্ধকাল যাবত একক মালিক দখলকার বিদ্যমান থাকাবস্থায় আমি দলিল দাতা ও আমার অপর এক ভ্রাতাকে দুই পুত্র এবং ফিরোজা বেগম, রোকেয়া বেগম, খোরশেদা বেগম ও রোশন আরা বেগমকে চার কন্যা এবং আমাদের মাতা সাফিয়া খাতুনকে স্ত্রী ওয়ারিশ বিদ্যমানে পরলোকে গমন করিলে তদীয় ত্যজ্যবিত্ত্বে ওয়ারিশসূত্রে আমি দলিল দাতা ও আমার ঐ শরীকানগণ পিতা উক্ত আলী আশ্রাফের ত্যক্তবিত্ব সম্যক নিম্ন তফসিল বর্ণিত ভূমিসহ অপরাপর ভূমি ও অন্যান্য মৌজা হায়ের ভূমিতে তুল্যাংশে মালিক
Posts