জিলা ও সাব রেজিস্ট্রার মোকাম কুমিল্লা, উপজেলা- আদর্শ সদর, পং মেহেরকুল এলাকাধীন, সাবেক ৩২৬/১নং ও হালে ২১২নং মৌজা- কুচাইতলী মধ্যে সাবেক ১০নং রায়তী খতিয়ানভুক্ত মোট জমি জমা আন্দরে সাবেক ৪৬৯ (চারশত উনসত্তর) দাগে মোয়াজে ৪ (চার) গন্ডা ঐক্যে ০৮ (আট) শতক ভূমি আমি দলিল দাত্রী বিগত সন- ১৩৮৫ বাংলার ১৪ই জ্যৈষ্ঠ মোতাবেক ২৯/০৫/১৯৭৮ইং, তারিখের সম্পাদিত ও ২১/০৮/১৯৭৮ইং তারিখে কুমিল্লা সদর ৩য় জয়েন্ট সাব রেজিষ্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ৩২৯৭নং সাফ কবলা দলিল মূলে সাকিন ডুমুরিয়া চাঁন্দপুর নিবাসী ইছমাইল বেপারীর পুত্র ইদু মিয়া হইতে খরিদ করিয়া খরিদা রায়তী স্বত্বে তাহাতে আমি দলিল দাত্রী একক মালিক ও দখলকারীনি বিদ্যমান থাকিয়া আমার নিজ নামে বিগত ১৯৮২-৮৩ইং সনের ১২নং নামজারী বা জমাখারিজী মোকদ্দমায় জমাখারিজ করাইয়া শুদ্ধরূপে ২৮০নং খারিজা খতিয়ান সৃজনক্রমে ও তৎপর সাম্প্রতিক বাংলাদেশ জরীপে আমার নিজ নামে বি.এস চূড়ান্ত ২৩০নং খতিয়ান সৃজনে রীতিমত খাজনাদি আদায়ে চেক দাখিলা গ্রহণে তাহাতে আমি দলিল দাত্রী নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে নিষ্কন্টক ও নিরবিচ্ছিন্নভাবে সম্পূর্ণ রূপে একক মালিক ও দখলকারীনি বিদ্যমান আছি ও বটি।
Posts