জেলা-কুমিল্লা, উপজেলা-সদর দক্ষিণ এলাকাধীন, পং মেহারকুল, কুমিল্লা সিটি কর্পোরেশনের অন্তর্গত, সাবেক ২৫৪/২নং হাল বি,এস ৪৬নং জে.এলভুক্ত মৌজা-উত্তর বাগমারাস্থিত নিম্ন তফসিল বর্নিত ভূমিতে নোয়াব মিয়া ভুইয়া তিনি পৈত্রিক ওয়ারিশসূত্রে রায়তি স্বত্বে মালিক ও দখলকার থাকিয়া তাহার নিজ গং নামে আর.এস/এস.এ-০৬নং খতিয়ান সৃজনক্রমে তাহার নিজাংশের প্রাপ্ত ভূমিতে রীতিমত খাজনাদি আদায়ে মালিক ও দখলকার থাকিয়া পরলোকগমন করিলে তাহার কন্যা রোশন আরা বেগম তিনি তাহার পিতা উক্ত নোয়ার মিয়া ভূইয়ার ত্যজ্জবিত্তে কন্যা হিসাবে পিতার ওয়ারিশসুত্রে রায়তি স্বত্বে মালিক ও দখলকার থাকাবস্থায় তাহার নিজ গং নামে হাল বাংলাদেশ জরিপে চূড়ান্ত ০৬নং খতিয়ান সৃজনক্রমে রীতিমত খাজনাদি আদায়ে পারিবারিক আপোষ ভাগ বন্টন ও চিহ্নিত দখল মোতাবেক তাহার নিজাংশের প্রাপ্ত তুমিতে মালিক/ও দখলকার থাকিয়া পরলোকগমন করিলে তাহার কন্যা মোসাঃ বিউটি আক্তার তিনি তাহার মাতা উক্ত রোশন আরা বেগম এর ত্যজ্জবিত্তে কন্যা হিসাবে মাতার ওয়ারিশসূত্রে রায়তি স্বত্বে মালিক ও দখলকার থাকিয়া তাহার নিজ নামে ২০১১-২০১২ইং সনের ১২৫৭নং নামজারী/জমাখারিজ মোকদ্দমার আদেশ মোতাবেক-২৫৯নং বাদখারিজ খতিয়ান সৃজনক্রমে রীতিমত খাজনাদি আদায়ে মালিক ও দখলকার থাকিয়া তাহার নগদ টাকার বিশেষ প্রয়োজনে বিগত ১৪/১১/২০১১ইং তারিখে কুমিল্লা সদর দক্ষিণ সাব-রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রিকৃত ১৩৬১৭নং সাফকবলা দলিলমূলে আমি অত্র দলিল দাতার নিকট দখলার্পণে সাফ বিক্রয় করিলে আমি অত্র দলিল দাতা উক্ত মোসাঃ বিউটি আক্তার হইতে খরিদ করিয়া খরিদসূত্রে রায়তি স্বত্বে মালিক ও দখলকার থাকিয়া আমি অত্র দলিল দাতার নিজ নামে ২০১১-২০১২ইং সনের ৪৩৩০নং নামজারী/জমাখারিজ মোকদ্দমার আদেশ মোতাবেক ২৭২নং বাদখারিজ খতিয়ান সৃজনক্রমে রীতিমত খাজনাদি আদায়ে অন্যের স্বত্ব অস্বীকারে নিজ স্বত্ব প্রচারে নির্বিবাদে নিরাপদে সর্বসাধারণের এণের অবগতিতে প্রকাশ্যমতে আমি অত্র দলিল দাতা নিম্ন তফসিল বর্নিত ভূমিতে মালিক ও দখলকার বিদ্যমান আছি ও বটি।
Posts