হস্তান্তর সম্পর্কিত উল্লেখযোগ্য মন্তব্য (যদি থাকে) সম্পর্কিত বিবরণঃ
হাবিবুররম জালাময় মান সৃষ্টিকর্তার। নাম স্মরণ করিয়া অত্র রায়তী স্বত্বের ভূমি বিক্রয়ের সাফ কবলা দলিলের আইনানুগ বয়ান আরম্ভ করিতেছি। জিলা ও সাব রেজিস্ট্রার মোকাম কুমিল্লা, উপজেলা- আদর্শ সদর, পং- মেহেরকুল এলাকাধীন, সাবেক ২৮২নং ও হালে ২৯নং মৌজা- নোয়াপাড়া মধ্যে নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে অত্র দলিলের মূল দাতাগণের পিতামহ অর্থাৎ দাদা আবদুল ওহাব ওরফে আবদুর রহিম পৈত্রিক ওয়ারিশ সূত্রে ওয়ারিশী পরমপরায় রায়তী স্বত্বে মালিক ও দখলকার বিদ্যমান থাকিয়া পাকিস্তান রিভিশনাল
শাম্বীজ অনুর নিজ গ্রং নামে আর, এস ১৯নং খতিয়ান সৃজন করিয়া অপরাপর জমি জমা সহ অপরাপর শরীকানগণের সহিত পারিবারিক আপোষ-চিহ্নিত মিমাংসা মতে ছাহাম প্রাপ্তে তাহার নিজাংশের ভূমিতে
মালিক। ও দখলকার বিদ্যমান থাকাবস্থায় পরলোকগামী হইলে তৎত্যাজ্যবিত্ত্বে তাহার ঔরষজাত পুত্র আবদুল বারেক অর্থাৎ অত্র দলিলেল মূল দাতা ও দাত্রীর পিতা আবদুল বারেক তিনি তাহার পরলোকগত পিতা উক্ত আবদুল ওহাব ওরফে আবদুর রহিম এর ত্যাজ্যবিত্বে পৈত্রিক ওয়ারিশ সূত্রে ওয়ারিশী পরমপরায় রায়তী স্বত্বে মালিক ও দখলকার বিদ্যমান থাকিয়া হাল বাংলাদেশ জরীপে তাহার নিজ নামে বি,এস ডি.পি ৩৩নং খতিয়ান সৃজনক্রমে তাহাতে তিনি একক মালিক ও দখলকার বিদ্যমান থাকাবস্থায় পরলোকগামী হইলে তত্ত্বীয় ত্যাজ্যবিত্বে তাহার ঔরষজাত পুত্র ও কন্যা অর্থাৎ অত্র দলিলের মূল দাতা ও দাত্রী যথাক্রমে- মোঃ বাবুল ওরফে মোহাম্মদ বাবু ও মোসাম্মৎ শেফালী আক্তার তাহারা তাহাদের পরলোকগত পিতা উক্ত আবদুল ওহাব ওরফে আবদুর রহিম এর ত্যাজ্যবিত্ত্বে পৈত্রিক ওয়ারিশ সূত্রে রায়তী স্বত্বে এবং কতেক ভূমি মূল দাতা ও দাত্রীর মধ্যে ১নং দাতা মোঃ বাবুল ওরফে মোহাম্মদ বাবু বিগত ১১/১২/২০০২ইং তারিখে কুমিল্লা সদর জয়েন্ট সাব রেজিস্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত ৫১৫৪নং সাফ কবলা দলিল মূলে খরিদ করিয়া খরিদা রায়তী স্বত্বে তাহার নিজাংশের ভূমিতে একক মালিক ও দখলকার বিদ্যমান থাকিয়া তাহার নিজ নামে বিগত ২০১০-১১ইং সনের ৪৫৫৮নং