রেজিষ্টারী অফিসে রেজিস্ট্রারীকৃত ১২৩৪নং সাফ কবলা দলিল দ্বারা মিজানুর রহমানের নিকট সাব বিক্রয় করিয়া চির দিনের ন্যয় নিঃশর্তবান ও দখল বর্জিত হয়। অতঃপর ঐ মিজানুর রহমান উক্ত ১২৩৪নং সাফ কবলা দলিল মূলে খরিদ সূত্রে মালিক ও দখলকার বিদ্যমান
থাকাবস্থায় তাহার নিজ নামে বাংলাদেশ জরিপী বি.এস, ডিপি-২১৬৯নং খতিয়ান সৃজন করত বিগত ২০০৩/২০০৪ইং সনের ১২৬৫নং নামজারী মোকদ্দমার আদেশ মোতাবেক তাহার নামে শুদ্ধরূপে ২৭৭৭নং খারিজা খতিয়ান সৃজন করিয়া একক মালিক দখলকার বিদ্যমান থাকাবস্থায় তিনি তপছিল বর্ণিত সম্পত্তি বাবদে ০৯ (নয়) তলা আবাসিক ভবন নির্মাণ পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করার জন্য ডেভেলপার কোম্পানী (যাহাকে বুঝাইতে "গোল্ড সিলভার হোমস্ লিঃ” “যাহার প্রধান কার্যালয় ৯৩২/খ "আজিজ ফয়জুন্নেছা টাওয়ার” (২য় তলা), পুলিশ লাইন, কুমিল্লা (যাহা ১৯৯৪ সালের কোম্পানী আইন মোতাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিবন্ধনকৃত) এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক স্বরূপ আমি অত্র দলিল সম্পাদনকারী দাতাকে বিগত ২০/০৬/২০১০ইং তারিখে কুমিল্লা সদর সাব রেজিস্ট্রারী অফিসে রেজিস্ট্রারীকৃত ৬৭৮২নং সাধারন আমমোক্তারনামা দলিল মূলে আমমোক্তার নিযুক্ত করতঃ এবং উক্ত একই অফিসের উক্ত একই তারিখের রেজিষ্ট্রারীকৃত ৬৭৮১নং চুক্তিপত্র দলিল মূলে নিম্ন তপছিল বর্ণিত সম্পত্তি বাবদ উক্ত ডেভেলপার কোম্পানী এর পক্ষে আমি অত্র দলিল দাতার সহিত চুক্তিপত্র সম্পাদন করায়, আমি অত্র দলিল দাতা অদ্যাবধি আমমোক্তারীয় ক্ষমতাবলে ও ৬৭৮১নং চুক্তিপত্রের ১৪ (চৌদ্দ) নং, ১৫ (পনের) নং, ২২
(বাইশ) নং ক্রমিকে উল্লেখিত ও ঐ চুক্তিপত্রের "তপছিল-ঘ" এ বর্ণিত অংশহারে মোট ৬৫ শতক বা
১০০ .০৬৭৫ একর ভূমির উপর নির্মিত গোল্ড সিলভার হোমস্ লিঃ এর নির্মিত "সিলভার ক্রিসেন্ট" নামীয় ০৯
তলা ভবনের অবিভক্ত ও অচিহ্নিত কমন স্পেস ও একটি গাড়ী পার্কিংসহ ৪৭ শতক বা .০০৪৭ একর ভূমি ১০০ ৮ম তলা-এ (7-A Floor) (পূর্ব পার্শ্বে) ১৪০০ বর্গফুট ১টি ফ্ল্যাট সহ ভূমি কমন সিঁড়ি, কমন লিফট, অন্যান্য আনুষাঙ্গিক সুবিধাদিসহ যৎ্যাবতীয় স্বত্ব-স্বার্থ ইত্যাদি বাবদে হস্তান্তর, বিক্রয়সহ তৎসংশ্লিষ্ট যাবতীয়
কার্যাবলী সম্পাদনকারী, নির্বাহকারী ও পরিচালনাকারী বিদ্যমান আছি ও বটি।