সম্পর্কিত উলেখ্যযোগ্য মন্তব্য (যদি থাকে) সম্পর্কিত বিবরণ:-
জেলা-কুমিল্লা, উপজেলা-আদর্শ সদর, পং- মেহেরকুল, সাব রেজিস্ট্রী মোকাম কুমিল্লা এলাকাধীন কুমিল্লা সিটি কর্পোরেশন অন্তর্গত সাবেক ২৮৫নং হাল ৯৬নং জে,এল,ভুক্ত মৌজা কান্দিরপাড় প্রকাশ্যে ঠাকুরপাড়া মধ্যে অপরাপর ভূমিসহ নিম্ন তপছিলের বর্ণিত সম্পত্তিতে শ্রী শ্রী মহারাজা বাহাদুরের জমিদারীর অধীনে নিম্ন
তপছিল বর্ণিত ভূমি অপরাপর ভূমিসহ মোট ১৯।। - কানি জমির বার্ষিক মং-১৫/- টাকা জমা আমুদ আলীর
নামে একক রায়তী যৌথ থাকাবস্থায় সাকিন শ্যাম বাজার কলিকাতা হাল সাং গভর্নমেন্ট টেকনিক্যাল গোরাসপুর যুক্ত প্রদেশ পরসিংহ মুখোপাধ্যায় ১৩০৫ বাংলা ৩০ শে আশ্বিন তারিখে কাবলা মূলে মং- ২০০/-(দুইশত টাকা) প্রদানে উক্ত আমুদ আলী হইতে উক্ত ভূমি খরিদ করত তাহাতে খরিদ সূত্রে ভোগ দখল
করিতে থাকেন। তৎপর উক্ত পরসিংহ মুখোপাধ্যায় শ্রী শ্রী ত্রিপুরা মহারাজা বাহাদুর সরকার মং- ৭৮৭।।. আনা নজর প্রদানে সন ১৩১৭ খ্রিঃ ১১ই ফাল্গুন তারিখে শ্রী শ্রী যুক্ত মহারাজা বাহাদুর সরকার হইতে পাটা
কবিলয়ত প্রান্তে নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে আরও ভূমি সহ মং- ১৯।।. কানি ভূমি তদাস্থিত দালান 8 ময়বৃক্ষাদিসহ স্বত্বস্বার্থ হক হুকুক প্রভৃতি সহ মালিক ও দখলকার থাকাবস্থায় ০২ (দুই) স্ত্রী ও ০২ (দুই) পুত্র
যথাক্রমে নির্মল চন্দ্র মুখোপাধ্যায় ও শ্রী বিমল চন্দ্র মুখোপাধ্যায়গণ কে ওয়ারিশ বিদ্যমানে রাখিয়া পরলোকগমন করিলে তৎত্যাজ্যে বিত্ত্যে ওয়ারিশ সূত্রে দ্বাদশ বৎসরের বহুবৎসর যাবত মালিক ও দখলকার হইয়া ও থাকিয়া সাং- ৮১ নং হোসনী দালান রোড, ঢাকা হাল সাং- আনন্দ ভবন কান্দিরপাড় নিবাশী শ্রী যুক্ত
প্রফুল্ল কুমার রায় প্রফেসার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এর শ্রী শ্রী যুক্ত সুচন্দ্রিমা রায়ের নিকট বিগত ২০/১০/১৯৩৮ ইং কুমিল্লা ৩য় জয়েন্ট সাব রেজিষ্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ২২৭৭ নং সাফ কবলা দলিল মূলে
নিম্ন তফছিল বর্ণিত ভূমি ও অপরাপর ভূমি সহ মং- ১৯।।. একানি ভূমি সহ বিক্রি করিয়া নিঃস্বার্থবান হয় ও 8
থাকে তৎপর উক্ত সুচন্দ্রিমা রায় উক্ত ভূমি খরিদ সূত্রে দ্বাদশ বৎসের বহু উর্দ্ধকাল ব্যাপী মালিক ও দখলকার