২১৯৭নং দানপত্র দলিলমূলে তাহার ঔরষজাত পুত্র মোঃ ইউনুছ নিয়াকে দখলার্পনে দান করিলে, মোঃ ইউনুছ মিয়া তাহার পিতার নিকট হইতে দানপ্রান্তে মালিক দখলকার হইয়া ও থাকিয়া রীতিমত ভোগ দখল করাবস্থায় তাহার নগদ টাকার আবশ্যকতায় বিগত ১২/০২/২০০৬ইং তারিখে কুমিল্লা সদর দক্ষিণ সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ৭০০নং সাফ কবলা দলিলমূলে আমি অত্র দলিল দাতার নিকট দখলার্পনে সাফ বিক্রয় করিয়া চিরতরে নিঃস্বত্ববান ও দখল বর্জিত হন।
অপর আমি অত্র দলিল দাতা ঐ উল্লেখিত ৭০০নং সাফ কবলা দলিলমূলে প্রকাশ্যভাবে খরিদ করিয়া খরিদা রায়তীস্বত্বে মালিক দখলকার হইয়া ও থাকিয়া মালিক সেরেস্তায় বিগত ২০১২-১৩ ইং সনের ২৩২৩নং নামজারী/জমাখারিজ মোকদ্দমামতে আমি অত্র দলিল দাতার নিজ নামে খারিজী ৩৮৮ নং খতিয়ান সৃজন করাইয়া নিম্ন তপছিল বর্ণিত ভূমিতে নিয়মিত খাজনাদি আদায়ে অন্যের স্বত্ব অস্বীকারে নিজ স্বত্ব প্রচারে সর্ব সাধারণের অবগতিতে আমি অত্র দলিল দাতা একক মালিক দখলকার বিদ্যমান হই ও আছি।
এইক্ষণ আমার নানাহ কার্য বশতঃ নগদ টাকার একান্ত প্রয়োজনে অন্য কোন উপায়