এবং কতেক ভূমিতে উক্ত মোঃ আজিজ উল্লাহ ওরফে চান্দ মিয়া উপরোক্ত আর,এস খতিয়ানসুজন ক্রমে মালিক দখলকার বিদ্যমান থাকাস্থায় মৃত্যুবরন করিলে তদ্বীয় ত্যাজ্য বিতে তাহার ঔরষজাত পুত্র ও কন্যা যথাক্রমে আমান উল্লা, ইতিমাদ্দৌলা, নুরুন নাহার বেগম, শাহনাজ বেগম, পারভিন বেগম তাহারা তাহাদের পরলোকগত পিতার ত্যাজ্য বিত্তে পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক দখলকার বিদ্যমান থাকাবস্থায় বিগত ২১/০৯/১৯৮৯ইং তারিখে কুমিল্লা সদর জয়েন্ট সাবরেজিস্ট্রি অফিসের রেজিষ্ট্রিকৃত ৩৩৭৬নং সাফকবলা দলিল দ্বারা এবং কতেক ভূমি উক্ত চান্দ মিয়ার স্ত্রী মোসাম্মৎ ফেরোজা বেগম স্বামীর ত্যাজ্য বিত্তে স্বামীর ওয়ারিশ সূত্রে ও কন্যা মোসাম্মৎ ফখরনাজ বেগম, সুলতানা রাজিয়া বেগম, রওশন আরজুমান বেগম, সামছুন নাহার বেগম কামরুন নাহার তাহাদের পরলোকগত পিতার ত্যাজ্য বিতে পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক দখলকার বিদ্যমান থাকাবস্থায় বিগত ২১/০৯/১৯৮৯ইং তারিখে কুমিল্লা সদর জয়েন্ট সাবরেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রিকৃত ৩৩৭৭নং সাফকবলা দলিল দ্বারা অত্র দলিল দাত্রীর নিকট বিক্রয় করিলে আমি অত্র দলিল দাত্রী উক্ত আমান উল্লা গং এর নিকট হইতে খরিদ করিয়া খরিদ সূত্রে মালিক দখলকার থাকাবস্থায় আমার নিজ নামে বি.এস চূড়ান্ত ৭৫৪নং খতিয়ান সৃজন ক্রমে আমার নিজাংশের নিম্ন তফসিল বর্নিত ভূমিতে মালিক দখলকার বিদ্যমান আছি।
Posts