ভূমিতে মালিক ও দখলকারীনি থাকাবস্থায় পরলোকগমন করিলে তাহার গর্তজাত পুত্র হাজী মোঃ আবদুল মজিদ। তিনি তাহার মাতা উক্ত চান্দ বিবি এর তাজ্জবিত্বে পুত্র হিসেবে মাতার ওয়ারিশসূত্রে রায়তি স্বত্ত্বে তাহার অপরাপর শরিকানগণের সহিত পারিবারিক আপোষ ভাগ বণ্টন ও চিহ্নিত দখল মোতাবেক তাহার নিজাংশের প্রাপ্ত ভূমিতে মালিক ও দখলকার থাকিয়া তাহার নিজ নামে হাল বাংলাদেশ জরিপে চূড়ান্ত-৬৩নং খতিয়ান সৃজনক্রমে মালিক ও দখলকার থাকাবস্থায় পরলোকগমন করিলে তাহার ঔরষজাত পুত্র মোঃ আবুল হাসেম তিনি তাহার পিতা উক্ত হাজী মোঃ আবদুল মজিদ এয় ত্যজ্জবিত্বে পুত্র হিসেবে পিতার ওয়ারিশসূত্রে রায়তি স্বত্ত্বে তাহার অপয়াপর শরিকানগণের সহিত পারিবারিক আপোষ ভাগ বণ্টন ও চিহ্নিত দখল মোতাবেক তাহার নিম্নাংশের প্রাপ্ত ভূমিতে মালিক ও দখলকার থাকিয়া তাহার নিজ নামে বিগত ২০১১-২০১২ইং সনের-৬৪২৩নং নামজারি/জমাখারিজ মোকদ্দমার আদেশ মোতাবেক-৯০৪নং খারিজ খতিয়ান সৃজনক্রমে মালিক ও দখলকার থাকাবস্থায় তাহার নগদ টাকার বিশেষ প্রয়োজনে বিগত ১৪/০৯/২০১৪ইং তারিখে কুমিল্লা সদর দক্ষিণ সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত-৮৫৯১নং সাফ কবলা দলিলমূলে আমি অত্র দলিল দাত্রী'র নিকট দখলার্পনে সাফ বিক্রয় করিলে আমি অত্র দলিল দাত্রী উক্ত মোঃ আবুল হাসেম এর নিকট হইতে খরিদ করিয়া খরিদসূত্রে খরিদা রায়তি স্বত্ত্বে মালিক ও দখলকারীনি থাকিয়া আমি অত্র দলিল দাত্রী'র নিজ নামে বিগত ২০১৪-২০১৫ইং সনের ২৫৬২নং নামজারি/জমাখারিজ মোকদ্দমার আদেশ মোতাবেক-১১১০নং খারিজ খতিয়ান সৃজনক্রমে রীতিমত খাজনাদি আদায়ে অন্যের স্বত্ব অস্বীকারে আমার নিজ স্বত্ত প্রচারে নির্বিবাদে নিরাপদে সর্বসাধারণের অবগতিতে প্রকাশ্যমতে আমি অত্র দলিল দাত্রী নিম্ন তফসিল বর্ণিত ভূমিতে মালিক দখলকারীনি বিদ্যমান হই ও আছি।
যেহেতু আমি অত্র দলিল দাত্রী'র সাংসারিক কাজের জন্য ব্যস্ত থাকিতে হয় ও শারীরিকভাবে অসুস্থ এবং নানাহ অসুবিধাহেতু আমার ঐ উল্লেখিত স্বত্ব-দখলীয় নিম্ন তফসিল বর্ণিত ভূমি আমার দ্বারা প্রত্যক্ষভাবে শাসন-সংরক্ষণ করা, সীমানা চৌহদ্দী বহাল রাখা, সরকার কর্তৃক ধার্যকৃত বার্ষিক ভূমি উন্নয়ন কর, পৌর কর ইত্যাদি পরিশোধ করা, আমার নগদ টাকার বিশেষ আবশ্যকে ভূমি বিক্রয় করা,